ঘরমুখো যাত্রীর চাপ নেই সদরঘাটে, টিকিট কালোবাজারির অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২২ | ১২:৫৪
Link Copied Successfully!

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী থেকে নৌপথে ঘরমুখো যাত্রীদের চাপ নেই সদরঘাটে। শনিবার ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো স্বাভাবিকের ছেয়েও কম যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, সদরঘাটে যাত্রীর কোনো চাপ নেই। তবে ইতোমধ্যে সব রুটের কেবিনগুলো অগ্রিম বুক হয়ে গেছে। নতুন করে কোনো কেবিন টিকিট পাওয়া যাচ্ছে না। এ ছাড়া সদরঘাটে লঞ্চের দুই-একটি কাউন্টার ছাড়া প্রায় কাউন্টার বন্ধ রয়েছে। তবে কালোবাজারে চড়া মূল্যে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন একাধিক যাত্রী।

ঢাকা বরগুনা রুটে চলাচলরত এমকে শিপিং লাইন্সের কর্মী মশিউর রহমান বলেন, বরগুনা রুটে আমাদের ৫টি লঞ্চ রয়েছে। ওইসব লঞ্চের সব অগ্রিম টিকিট বুকিং হয়ে গেছে। এখন আমুয়া রুটের কিছু টিকিট রয়েছে। সেগুলো আমরা যাত্রীদের দিচ্ছি।

বিজ্ঞাপন

আল আমীন নামে একজন যাত্রী যুগান্তরকে বলেন, গত দুই-তিন দিন ধরে বরিশালগামী লঞ্চের অগ্রিম টিকিট কেনার জন্য ধরনা দিচ্ছি সংশ্লিষ্ট লঞ্চ কোম্পানিগুলোর টিকিট কাউন্টারে। কিন্তু টিকিট না পাওয়ায় বিকল্প পথে বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম। পরে পরিচিত একজন লঞ্চ স্টাফকে বিষয়টি জানালে তিনি শনিবার সকালে আসতে বলেন। এসে তার সঙ্গে যোগাযোগ করলে প্রতিটি কেবিনে অতিরিক্ত ৩ হাজার টাকা করে দিয়ে দুইটি কেবিন নিয়েছি। তবে লঞ্চের নাম জানাতে অস্বীকার করেন তিনি।

সূত্র বলছে, প্রায় রুটের লঞ্চগুলোতে কতিপয় কেরানী ও স্টাফরা কেবিন বুকিং দিয়ে টিকিট নিয়ে রেখেছে। পরিচিত ব্যক্তিদের মাধ্যমে ওইসব টিকিট চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতিটি টিকিট ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা