আমরা ‘বিজয়ী’ এর জেলা ও সোশ্যাল মিডিয়া কমিটি গঠন

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২২ | ৫:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের নারী উদ্যোক্তাদের সংগঠন আমরা ‘বিজয়ী’ এর জেলা ও সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক) কমিটি গঠন করা হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই এসব তথ্য জানান।

আমরা ‘বিজয়ী’ চাঁদপুর জেলা কমিটির সদস্যরা হলেন, ফাউন্ডার ও প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই, ভাইস প্রেসিডেন্ট ডা. রাশেদা আক্তার, জেনারেল সেক্রেটারি সোনিয়া রহমান, জয়েন্ট সেক্রেটারি আমেনা বারী মৌসুমী, ট্রেজারার নুহা তাসনিম।

সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক) কমিটির সদস্যরা হলেন, এডমিন ও ক্রিয়েটর শারমিন আক্তার জুঁই, এডমিন রায়ানা কায়সার ফেন্সি, এডমিন তানজিলাল রহমান জুম্মি, মডারেটর মুসরাত মুন্নি, মডারেটর খলিল আহমেদ নিরব

বিজ্ঞাপন

এছাড়াও সংগঠনের প্রেসিডেন্ট জানান, উপজেলা কো-অরডিনেটর এর মধ্যে তিনটির কো-অরডিনেটর নির্বাচন হয়েছে, বাকি উপজেলার গুলো নির্বাচিত হলে একত্রে তা জানিয়ে দেয়া হবে।

শারমিন আক্তার জুঁই বলেন, আমি চেয়েছি সারাদেশের ন্যায় চাঁদপুরের নারীরা যেন পিছিয়ে না পড়ে। চাঁদপুরের নারীদের অনেকেরই ভালো ভালো প্রতিভা রয়েছে। সেসব প্রতিভাকে সামনের দিকে আনাই হচ্ছে আমার উদ্দেশ্য। বর্তমান সময়ে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে আছে। তাই চাঁদপুরের নারীরাই বা কেন পিছিয়ে থাকবে, তারাও তাদের শক্তি নিয়ে এগিয়ে যাবে এবং চাঁদপুরকে সারাবিশ্বে পরিচয় করাবে।

তিনি নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের চলার পথে অনেক বাঁধা বিঘ্ন আসবে, সেসব বাঁধা বিঘ্নকে আপনাদের কাজের প্রতিভা দিয়ে অতিক্রম করতে হবে। আপনাদের লক্ষ্য ও উদ্দেশ্য অটুট থাকতে হবে। তাহলেই আপনাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এসময় সংগঠনের প্রেসিডেন্ট চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়ে তাদের পাশে থাকার জন্যে অনুরোধ করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা