পোশাক শ্রমিকদের ঈদের ছুটি কবে থেকে, জানালেন প্রতিমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১০, ২০২২ | ৪:৫৮
Link Copied Successfully!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৭ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থা গ্রহণে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিজিএমইএ এবং বিকেএমইএ’র (পোশাক খাতের সংগঠন) মাধ্যমে আমাদের জানানো হয়েছে ২৭ এপ্রিল থেকে তারা (গার্মেন্টস মালিকরা) পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে। যাতে অতিরিক্ত চাপ রাস্তা ও নৌপথে তৈরি না হয়। এই জিনিসটি নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

ফেরি চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘যে ফেরিগুলো ডকইয়ার্ডে আছে, মেরামতের জন্য এগুলো দ্রুত ঠিক করে ঈদের যানবাহন পরিবহণের জন্য প্রস্তুত হয়ে যাবে। তারা আমাদের নিশ্চিত করেছে এবার ৫১টি ফেরির সেবা বিভিন্ন নৌ রুটে দিতে পারব।’

খালিদ মাহমুদ আরও বলেন, আজকের বৈঠকে জেলা-উপজেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ যুক্ত ছিল। আজকের সভার সিদ্ধান্তগুলো তাদের লিখিতভাবে পাঠিয়ে দেব। তারা স্থানীয় পর্যায়ে সভা করে ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ অথবা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা