ধানক্ষেতে ইদুরের উপদ্রব,কৃষকরা দিশেহারা

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ এপ্রিল ৯, ২০২২ | ৪:৪৬
Link Copied Successfully!
কচুয়ায় ধানক্ষেতে ইদুরের উপদ্রব দেখা দিয়েছে। মাঠে মাঠে ইদুর ধান কেটে সাবাড় করে দিচ্ছে। সমুলে ইদুর দমন করার উপায় খুঁজে  না পেয়ে কৃষকরা দিশেহারা । এ বছর কচুয়া উপজেলায় ১২ হাজার ৬শ ১৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষাবাদ হয়েছে। ধানখেতে ও আইলে বাসা বেঁধে ইদুর ধান গাছ কেটে যাচ্ছে প্রতিনিয়ত।
উপজেলার নূরপুর গ্রামের কৃষক দুলাল মিয়া, আশ্রাফপুর গ্রামের সিরাজুল ইসলাম, মনোহরপুর গ্রামের আবুল হোসেন ও নোয়াগাঁও গ্রামের শাহজালাল জানান, কীটনাশক ঔষধ ব্যবহার করে ও ফাঁদ পেতে ইদুর মারা হলেও ইদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না । পাশের জমি থেকে ইদুর এসে তাদের ধান খেতে বাসা বেঁধে ধান গাছ কাটছে দেদারছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন ইদুরের উপদ্রবের সত্যতা স্বীকার করে বলেন, যে মাঠে ইদুরের উপদ্রব দেখা দেয় সেই মাঠে কৃষকদের একযোগে রোমা ,ল্যানিরেট ও গ্যাস টেবলেট ইত্যাদি ইদুর মারার কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলে ইদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করা সম্ভব।
তিনি আরো জানান, ইতিমধ্যেই কৃষি উপ-সহকারি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে মাঠে মাঠে গিয়ে কৃষকদেরকে উপরোক্ত নিয়ম অনুসরন করে ইদুরের হাত থেকে ফসল রক্ষা করার উদ্যোগ গ্রহনের পরামর্শ দেওয়ার জন্য।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা