প্রাথমিক শিক্ষক নিয়োগ : লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৭, ২০২২ | ২:০৬
Link Copied Successfully!

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার ‘সহকারী শিক্ষক’ নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামি ২২ এপ্রিল থেকে শুরু হবে লিখিত পরীক্ষা।

প্রথম ধাপে অনুষ্ঠিত হবে ২২ টি জেলার মধ্যে ১৪টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা।

মঙ্গলবার ৫ এপ্রিল রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা সাক্ষরিত পাঠানো চিঠিতে এ তথ্য জানা যায়। এ চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে ।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি ২২ এপ্রিল। ওইদিন বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চিঠি উল্লেখ করা হয়,আগামি ২২ এপ্রিল চাঁপাইনবাগঞ্জ,মাগুরা,শেরপুরগাজীপুর নরসসিংদী,মানিকগঞ্জ,ঢাকা,মাদারীপুর,মুন্সিগঞ্জ,লক্ষ্মীপুর,ফেনী,চট্টগ্রাম,মৌলভীবাজার,লালমনিরহাট জেলার সব উপজেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও যশোর জেলার ঝিকরগাছা,কেশবপুর,মনিরামপুর, শার্শা,সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী,কামারখন্দ,কাজীপুর,ময়মনসিংহ জেলার ভালুকা,ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর,হালুয়াঘাট,ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা জেলার আটপাড়া,বারহাট্টা,দুর্গাপুর, কমলকান্দা,কেন্দুয়া,কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম,বাজিতপুর,ভৈরব,হোসেনপুর,ইটনা,করিমগঞ্জ, কটিয়াদি,টাঙ্গাইল জেলার সদর,ভূয়াপুর,দেলদুয়ার,ধনবাড়ি,ঘাটাইল,গোপালপুর, কুমিল্লা জেলার বরুয়া, ব্রাক্ষণপাড়া,বুড়িচং,চান্দিনা,চৌদ্দগ্রাম,সদর,মেঘনা,দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট,সদর,সেনবাগ,সোনাইমড়ি,সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে প্রথম ধাপের পরীক্ষার দু’সপ্তাহ পর দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা