মালদ্বীপের প্রেসিডেন্টর কাছে নবনিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৭, ২০২২ | ১০:২৪
Link Copied Successfully!
মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ আজ মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহ এর নিকট তার পরিচয় পত্র পেশ করেছেন।
স্থানীয় সময় অনুযায়ী ৬ই এপ্রিল রোজ বুধবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন।এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ। পরিচয়পত্র পেশের পর মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে রাষ্ট্রদূতের এক একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালদ্বীপের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এবং দ্বীপ রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৈঠকে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আজাদ দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন, যা গত পাঁচ দশকে আকারে ও ব্যাপ্তিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং মালদ্বীপে বাংলাদেশী পন্যগুলোর উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মালদ্বীপ বর্তমানে বাংলাদেশের অনত্যম উন্নয়ন সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের প্রেক্ষিতে বাংলাদেশ পারস্পরিক সুবিধা অর্জনে মালদ্বীপের সাথে সার্বিক অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী।
সবশেষে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা