ডা. সাবরিনার অপরাধের অন্তরালে শাহরাস্তির ডা. মিলন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৪, ২০২০ | ১:৩৭
Link Copied Successfully!

জাতীয় হৃদরোগ ইনসটিটিউট এর কার্ডিয়াক সার্জারি বিভাগের একটি ইউনিটের দায়িত্বে আছেন ডাঃ কামরুল হাসান মিলন। তার অধীনেই রেজিস্ট্রার্ড চিকিৎসক হিসেবে কাজ করতেন ডাঃ সাবরিনা আরিফ চৌধুরী। অভিযোগ রয়েছে ডাঃ মিলনের ছত্রছায়াই অনিয়মের চূড়ায় উঠেছেন ডাঃ সাবরিনা। সাবরিনা ও মিলনের কর্মকান্ড অনুসন্ধানে টানা ৩ দিন হৃদরোগ ইনসটিটিউটে অনুসন্ধান চালায় বেরসাকির টেলিভিশন সময় সংবাদ।

বিএএম’র সাধারণ সম্পাদক ডাঃ কামরুল হাসান মিলন খুবই দাপটশালী ব্যাক্তি। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নুনিয়া গ্রামের বাসিন্দা। গণমাধ্যমে তার এই কর্মকান্ডের সংবাদ প্রকাশ হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, তাদের বিষয়ে সরাসরি হাসপাতালের কেউ মুখ খুলতে রাজি না হলেও অভিযোগ রয়েছে বিস্তর। অভিযোগ রয়েছে দিনের পর দিন কাজ না করেই নিতেন বেতন। ডাঃ মিলনের সুনজরে থাকায় অনপুস্থিত থাকলেও হাজিরা খাতায় উঠেযেত নাম।

বিজ্ঞাপন

সাবরিনা মিলনের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি স্বামী আরিফ চৌধুরীও। এ নিয়ে হাসপাতালে ভিতরেই মিলনের সাথে বিবাধে জড়ায় জেকেজির কর্ণধার আরিফ চৌধুরী। এই ঘটনায় জিডিও হয় থানায়।

এই বিষয়ে ডাঃ সাবরিনা সময় সংবাদকে বলেন, এই ধরণের যদি কোন ঘটনা হত, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষইত আমার বিরুদ্ধে মামলা করতো।

অনুসন্ধানে কেঁচো খুড়তে বেরিয়ে আসে সাপ। কার্ডিয়াক সার্জারি বিভাগ প্রধানের কক্ষটি দখল করে আছে ডাঃ মিলন এবং তার নামের পাশেও লিখে রেখেছেন বিভাগীয় প্রধান। বাধ্য হয়ে বর্তমান কার্ডিয়াক বিভাগীয় প্রধান অধ্যাপক রামাপদ সরকার তার কক্ষের সামনে ছোট্ট একটি ন্যামপ্লেট লাগিয়ে কাজ করছেন।

বিজ্ঞাপন

অধ্যাপক রামাপদ সরকার বলেন, ওই সাইনবোর্ড ওই কক্ষের সামানেই লাগানো। এটি খোলা হয়নি।

এই বিষয়ে কথা বলতে রাজিন হননি ডাঃ মিলন। তিনি বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি গনমাধ্যমে কোন কথা বলতে পারবো না।

এই বিষয়ে জাতীয় হৃদরোগ ইনসটিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. খ. সহিদ হোসেন বলেন, সাইনবোর্ডটি আমার চোখে পড়েনি। যদি লাগিয়ে থাকে আমি ব্যবস্থা নিব।

চোখের সামনে অনিয়ম থাকলেও লিখিত অভিযোগের অপেক্ষায় কোন ব্যবস্থা নেয়নি হাসপাতাল প্রশাসন। (সময় সংবাদ)

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা