টিপকাণ্ডে দেশজুড়ে তোলপাড়, ‘জানতেনই না’ সেই কনস্টেবল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৪, ২০২২ | ৮:৪৪
Link Copied Successfully!

টিপ পরায় কলেজ শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করার কয়েক ঘণ্টা পরই তাকে বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত কনস্টেবলের নাম নাজমুল তারেক। তিনি পুলিশের প্রটেকশন বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

নাজমুলকে চিহ্নিত করতে দেরি হলেও জানা গেছে, ঘটনার পর পরদিনও নাজমুল তার নির্ধারিত জায়গায় দায়িত্ব পালন করেছেন। তিনি জানতেনই না যে, তার এমন কাণ্ড নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছে। ঘটনাটি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা করা হয়েছে তাও জানা ছিল না এ কনস্টেবলের।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক শেরে বাংলা নগর থানার একজন কর্মকর্তা নাজমুলের ব্যাপারে এ তথ্য দেন।

এর কারণ হিসেবে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, নাজমুল স্মার্টফোন ব্যবহার করেন না। ভারচুয়াল জগতে তার অস্তিত্ব নেই। ফেসবুকে আসেন না। টেলিভিশন দেখেন না। একটি সাধারণ ফিচারের নোকিয়া ফোন ব্যবহার করেন নাজমুল। তিনি ডিএমপির প্রটেকশন বিভাগে দায়িত্বরত। তিনি সচিবালয় থেকে কার্জন হলের পূর্বদিকের গেট পর্যন্ত ভিআইপি মুভমেন্টের সময় দায়িত্ব পালন করেন। মিরপুর পুলিশ লাইনে থাকেন নাজমুল।

একইরকম তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার ।

বিজ্ঞাপন

সোমবার বিপ্লব কুমার সরকার বলেন, ‘মোবাইল ফোন, সিসি ক্যামেরার ভিডিও এবং ‘বিভিন্ন সোর্সের’ মাধ্যমে চেষ্টা চালিয়ে নাজমুলকে শনাক্ত করা গেছে। ঘটনার দিন এবং রোববারও দায়িত্ব পালন করেছেন কনস্টেবল নাজমুল। আমাদের তিনি বলেছেন, তাকে নিয়ে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে সেটা তার জানা ছিল না।’

উল্লেখ্য, পুলিশের পোশাক পরা একজনের বিরুদ্ধে ‘ইভটিজিং’ এবং ‘প্রাণনাশের চেষ্টা’র অভিযোগে জিডি করেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার।

শেরেবাংলা নগর থানায় জিডি করেন তিন।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা