স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আন্তক্লাব করাতে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১, ২০২২ | ৮:১৯
Link Copied Successfully!
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুরে সোতোকান কারাতে সেন্টারের আয়োজনে আন্তক্লাব করাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অডিটরিয়ামে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের কৃতি সন্তান ৬বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বিখ্যাত গীতিকার কবির বকুল। প্রতিষ্ঠান পরিচালক ও প্রধান প্রশিক্ষক মো.জসিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪৪জন বিজয়ী ও রানার্স আপ ছেলে মেয়ের হাতে পুরস্কার হিসেবে একটি করে গোল্ড ও ব্রোঞ্জ মেডেল তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি কবির বকুল বলেন,আমি ছাত্র জীবনে নিজের  আত্মরক্ষার জন্য কিছু সময় কারাতে প্রশিক্ষণ নিয়েছি। যা আমার ব্যক্তি জীবনে কাজে দিয়েছে। আজকে তোমরা যারা এই কারাতে প্রশিক্ষণ নিচ্ছো এক সময় দেখবে সেটা কাজে দিবে। তাছাড়া সুন্দর মন ও শরীর গঠনে কারাতে শিক্ষার বিকল্প নেই। জীবন সুন্দরভাবে গড়তে প্রতিটি ছেলে মেয়েকে আমি বলবো তারা অবশ্যই কারাতে শেখে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কারাতে প্রশিক্ষণ ও ফাইট প্রদর্শন করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা