স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৩০, ২০২২ | ৭:১৯
Link Copied Successfully!

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির বেহাল দশা অবস্থায় পড়ে আছে। ভবনটির দেয়াল ও পিলারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এছাড়া খসে পড়ছে ছাদের পলেস্তরা।  ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল সংশ্লিষ্ট ও সেবাগ্রহীতারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিস সূত্রে জানা যায়, স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭৮ সালে ৩১ শয্যার বিশিষ্ট হাসপাতালটি স্থাপিত হয় ৫ একর জমির উপর। প্রতিষ্ঠাকালে নির্মিত হয় দ্বিতল মূল ভবনটি। পরবর্তীতে ২০০৯ একটিকে ৫০ শয্যায় রূপান্তরিত করা হয়েছে। পুরাতন এই ভবনটি মেরামতও করা হয়েছে কয়েকবার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রায় ২-৩ বছর আগে ভবনের নিচ তলায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদফতর যশোরের প্রকৌশলীরা পরিদর্শন করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির মূল ভবনের নিচ তলার বিভিন্ন স্থানের কয়েকটি পিলার ও দেয়ালের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। কয়েক জায়গায় ছাদের পলেস্তারার অংশ খসে পড়ে বেরিয়ে পড়েছে রড। ফাটলগুলো সম্প্রতি বড় আকার ধারণ করেছে। বর্তমানে আরও নতুন ফাটল ধরতে শুরু করেছে।  ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অপরদিকে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সজুড়েই দেওয়ালের পলেস্তারা খসে পড়ে রোগীর ওয়ার্ডগুলোকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর করে তুলছে।

বিজ্ঞাপন

হুমায়ুন মোল্যা নামে এক রোগীর স্বজন বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও জীবন বাঁচাতে এক প্রকার দায় পড়েই জীবনের ঝুঁকি নিতে হচ্ছে গ্রামের ভুক্তভোগী মানুষকে। সমস্যাটির দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ চাই।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা