
বলাখালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস পালিত


হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
শনিবার সকালে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সহকারী অধ্যাপক এসএম লিয়াকত হোসেন এর সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তীর সভাপতিত্বে বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক ইংরেজি মোস্তাফিজুর রহমান। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।


বিলওয়াই সপ্রাবিতে বেশ ঝাঁকঝমক স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি খাজা খায়রুল বাশার জুয়েল এর সভাপতিত্বে সহকারী শিক্ষক গোলাম হোসেন সুমন সঞ্চালনায় উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দ্যোশে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন। পরে সাংস্কৃতিক ও নৃত্য শিল্পী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ওইসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, অবিভাবক সদস্য লিটন তালুকদার, পিটিএ কমিটির সভাপতি জসিম উদ্দিন তপদার, সহ আরো অনেকে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বলাখাল চন্দ্রবান বালিকা উবি। এদিকে বলাখাল চন্দ্রবান বালিকা উবিতে স্বাধীনতা দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সহকারী শিক্ষক ইলিয়াস হোসাইন সঞ্চালনায় বক্তৃতা করেন, সহকারী সিনিয়র শিক্ষক জাকির হোসেন, সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, সাইফুদ্দিন, নুরে হাসনা,হাবীবুর রহমান, শরীফুল ইসলাম, আইরিন জাহান, বিনয় অধিকারী মূতৃঞ্জয় প্রমুখ। ওইসময় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।


























