গামছা তুলতে গিয়ে ট্রাকটি থেঁতলে দিয়েছে পপকর্ন বিক্রেতার মাথা

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ মার্চ ২৬, ২০২২ | ১০:৩৪
Link Copied Successfully!

সিএনজি থেকে নেমে পড়ে যাওয়া গামছাটি তুলতে গিয়ে প্রাণ গেল পপকর্ন বিক্রেতার। সিএনজি চালক ও  অন্যান্য যাত্রীদের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতোই পাপকন বিক্রি করতে বেরিয়ে পড়েন মোজাম্মেল (৫৫)। নিয়তি তাকে নিয়ে গেলো না ফেরার দেশে।

শনিবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার খাটরা-বিলওয়াই এলাকায় চাঁদপুরগামী ইটবাহী ট্রাকটি মাথা থেঁতলে দেয় পাপকন বিক্রেতার।

পাপকন বিক্রেতা মোজাম্মেল মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁও যাদুঘর সংলগ্ন বাংলা বাজার এলাকার সর্দার বাড়ীর বাসিন্দা। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাঁশারী বাড়ী সংলগ্নে বাসা ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

সিএনজি চালক তাজুল ইসলাম বলেন, সিএনজিতে থাকাবস্থায় গামছাটি পড়ে যায়। গাড়ীটি সড়কে পাশে থামিয়ে রাখি। তিনি তার গামছা সড়ক থেকে তুলে আনতে যায়। ওই মূর্হুতে ট্রাকটি কেড়ে নিলো মোজ্জামেলের প্রাণ।

তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে। খবর পেয়ে ছুটে আসেন মৃত মোজাম্মেলের ছেলে ও পরিবারের লোকজন।

হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. ইউনুছ ও সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনি   বলেন, সড়ক দুর্ঘটনার পর যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়কে যান চলাচলের ব্যবস্থা করা হয়। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব