চাঁদপুরে মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের গণহত্যা দিবস ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

Default User
হোসেন বেপারী
আপডেটঃ মার্চ ২৫, ২০২২ | ৭:৪০
Link Copied Successfully!

মাদ্রাসা জাতীয়করণ, জনবল কাঠামো ও এম পি ও নীতিমালা ২০১৮ এর সংশোধনী, শতভাগ উৎসব ভাতা, বাড়ী ভাড়া, চিকিৎসাভাতা, ইনডেক্স ধারী শিক্ষকদের বদলী, ৫০ শতাংশ হারে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ অনতি বিলম্বে কার্যকরের দাবীতে শিক্ষক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে হাজীগঞ্জ বিজনেস পার্ক মকিমুদ্দিন শপিং সেন্টারের পঞ্চম তলা ফুড লাভার্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-মহাসচিব ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওয়ালিদ হোসেন খানের সভাপতিত্ব ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ ইমামের পরিচালনায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জহির উদ্দিন হাওলাদার।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনকে এগিয়ে নিতে সকলকে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব দেলোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তৃতা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা বাকশিস কমিটির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম বেলাল, শহিদুল ইসলাম, কেন্দ্রীয় এবিএম জিডি চট্টগ্রাম শাখার সিনিয়র যুগ্ন সহ-সভাপতি তাসলিমা মুন্নি, অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ করিম মাসুদ, পরিকল্পনা সম্পাদক সালেহ উদ্দিন জিন্নাহ, জেলা বাকশিস কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল আরেফিন, কচুয়া বিএম জিডি সভাপতি সাখাওয়াত হোসেন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ফরিদগঞ্জ শাখার বোরহান উদ্দিন, চাঁদপুর সদর শাখার সুলতান আহমেদ, শাহরাস্তির হাসান আহমেদ ও হাজীগঞ্জ শাখার ইয়াসিন মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রথমেই অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ , হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা