বড়কুলে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত চার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৫, ২০২২ | ১১:০১
Link Copied Successfully!
হাজীগঞ্জ

হাজীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের চার জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। রোববার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের এন্নাতলী গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, সম্পত্তিগত পূর্ব শত্রুতার জের ধরে গেলো ২৫ জানুয়ারি এন্নাতলী পাটোয়ারী বাড়ির রফিকুল ইসলাম একই বাড়ির রাজ্জাকের পৈত্রিক সম্পত্তির উপর ইট, বালি দিয়ে দেয়াল নির্মাণের প্রস্তুতি নেয়। এতে রাজ্জাকের ভাই খলিলুর রহমান, খালেদা আক্তার, বিউটি বেগমের সাথে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হট্টগোল সৃষ্টি হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়ছে ইউপি সদস্য আতিকুর রহমান মোবাইলে অজ্ঞাত কয়েকজনকে ডেকে এনে রাজ্জাকের ভাই খলিলুর রহমানকে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা ও খলিলুর রহমানকে বাঁচাতে আসলে খালেদা আক্তার ও বিউটি বেগমের উপরও তারা হামলা করে।

বিজ্ঞাপন

ঘটনার সময় খলিলুর রহমানের পকেটে থাকা নগদ ৩০হাজার টাকা ও খালেদা আক্তার ও বিউটি বেগমের গলায় থাকা ৯৮ হাজার টাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পরও জোরপূর্বক পুকুরে মাছ ধরতে আসে মেম্বার আতিকুর রহমান। এতে বাঁধা দিলে আবারও তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাজ্জাক ও তার ভাই খলিলুর রহমান গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন।

অন্যদিকে ওই সংঘর্ষের ঘটনায় আতিকুর রহমান পক্ষের দুইজন আহত হয়। এই বিষয়ে ইউপি সদস্য আতিকুর রহমানের ছেলে পপুলার বিডিনিউজকে মুঠোফোনে জানান, তার বাবা  অসুস্থ্য। এছাড়া তার আরো দুই চাচা আহত হয়েছেন। সে আরো জানায়, সবার সিদ্ধান্তে  পুকুরে মাছ ধরতে যায় তারা। কিন্তু সম্পত্তিগত বিরোধ থাকায় পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব