আলাউদ্দিন হোসেনের একগুচ্ছ বৃষ্টির ছড়া

Default User
আলাউদ্দিন হোসেন
আপডেটঃ জুলাই ১২, ২০২০ | ১:২৭
Link Copied Successfully!

বৃষ্টির ছোঁয়া

আষাঢ় শ্রাবণ বৃষ্টি ঝরে
হাসে সবুজ বন
খাল-বিলে ব্যাঙের নাচন
খুলে আপন মন।

সবুজ বনে নেচে বেড়ায়
প্রজাপতির ঝাঁক
ঘন বৃষ্টির ছোয়া পেয়ে
হাসে নদীর বাঁক।

বিজ্ঞাপন

আষাঢ় শ্রাবণ বৃষ্টি পেয়ে
মরুভূমি হাসে
রিমঝিম বৃষ্টি ছোঁয়া
বর্ষা চলে আসে।

বৃষ্টিমাখা বর্ষা

বর্ষাজুড়ে বৃষ্টি নামে
আহারে কি রুপ
ঘন বৃষ্টির ছোঁয়া পেয়ে
প্রকৃতি যেন চুপ।

বিজ্ঞাপন

অঝোর ধারায় বৃষ্টি ঝরে
বর্ষা সদা হাসে
বৃষ্টি ভিজে খেয়া মাঝি
নৌকা নিয়ে ভাসে।

ভরা গাঙে বৃষ্টি ফোটা
আহারে কি হাসি
বৃষ্টিমাখা বর্ষা দেখে
কদম বাজায় বাঁশি।

বৃষ্টির গান

প্রকৃতিজুড়ে ঝরে পড়ে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
মন মাতানো এমন দৃশ্য
আষাঢ়ের সৃষ্টি।

অবিরাম হেসে চলে
গুঁড়ি বৃষ্টির খেলা
দূর আকাশে মেঘের ছায়া
গুঁড়ি বৃষ্টির মেলা।

টিনের চালে গাছের ডালে
চলে বৃষ্টির গান
মাটির বুকে সবুজ ঘাস
আনন্দে নাচে প্রাণ।

শিক্ষার্থী,(এমবিএ) সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ,পাবনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা