হাইমচরে অগ্নিকাণ্ডে পুড়ে গেলো ৪০ ব্যবসা প্রতিষ্ঠান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২২ | ৯:০১
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী লঞ্চঘাট এলাকার চরভৈরবী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়।

বৃহস্পতিবার ভোরে চরভৈরবী বাজারের ইসলামি হোটেল থেকে আগুনের  সূত্রপাত হয়।

খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

চরবৈরবী বাজারের ব্যবসায়ী সামছুল হক ফকির পপুলার বিডিনিউজকে জানান, ভোরে আগুন লেগে তাদের সব শেষ করে দিয়েছে। বাজারে ৪০ টির বেশি ছোট-বড় দোকান পুড়ে গেলো। ইসলামিয়া হোটেলের শ্রমিক সিলিন্ডারের রান্না বসিয়ে ফজরের নামাজ পড়তে যায়।  ওই সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো ছাড়াও শখের শতাধিক কবুতর ও একটি বাড়ী পুড়ে যায়।

বিজ্ঞাপন

চাঁদপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক শহিদুল উল্ল্যাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
পপুলার বিডিনিউজ, হাইমচর, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা