কৃষকের আগুণে পোড়া ঘর মেরামতে জেলা প্রশাসকের অর্থ সহায়তা

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ মার্চ ২১, ২০২২ | ১১:১২
Link Copied Successfully!

চাঁদপুরের হতদরিদ্র কৃষকের সেই অগুণে পুড়ে যাওয়া বসতঘর মেরামতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। অগ্নিকান্ডে ভস্মীভূত বসতঘর মেরামত করার জন্য কৃষক ছবুর আলী সরদারকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে তার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

বসতঘর মেরামত অর্থ সহায়তা পেয়ে আনন্দিত কৃষক সবুর আলী চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তথা সরকারকে প্রাণভরে দোয়া করেন।

বিজ্ঞাপন

উল্লেখ : গত ২৮ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন চরবাকিলা গ্রামের
সরদার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির ছবুর আলী সরদারের একমাত্র বসত ঘরটি আগুণে পুড়ে যায়। এরপর থেকে তিনি আগ্নিকাণ্ডের দগ্ধতা নিয়ে দাঁড়িয়ে থাকা ঘরে ঝুঁকিপূর্ণভাবে মানবেতর জীবন-যাপন করছিলেন।

প্রিন্ট পত্রিকা ও অনলাইনে এ সক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে এলে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এই প্রতিবেদকের মাধ্যমে অসহায় কৃষককে দেখা করাতে বলেন। পরবর্তীতে তিনি অসহায় কৃষকের আবেদনের প্রেক্ষিতে তাকে অর্থ সহায়তার আশ্বাস দেন। সে আশ্বাসের সূত্র ধরেই যাচাই-বাছাই শেষে সরকারি কোষাগার থেকে বসতঘর মেরামতের জন্য তাকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা