
শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি
Link Copied Successfully!


নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রোববার দুপুরে আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লঞ্চযাত্রীদের মধ্যে ১৫ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও এখনো ৩৩ জনের মতো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, শীতলক্ষ্যা নদীতে মুন্সীগঞ্জগামী কাগো জাহাজ এমভি রূপসী যাত্রীবাহী লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনার পর নৌপুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এছাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
সূত্র: যুগান্তর
E/N





























