কচুয়ায় মুক্তিযুদ্ধের সংগঠক এম.এ রশিদ প্রধানের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৯, ২০২২ | ৮:২৬
Link Copied Successfully!

কচুয়া উপজেলা সংগ্রাম কমিটির সভাপতি,মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ পরিচালনা ব্যবস্থাপক,বৃহত্তর কুমিল্লার, চাঁদপুর মহকুমা অন্তর্গত কচুয়া থানায় ১৯৭০ এর ১৭ই ডিসেম্বর প্রাদেসিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি,শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা এম.এ রশিদ প্রধানের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কচুয়ার শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসান উদ্যোগে মাদ্রাসার মিলনায়তনে স্মৃতিচারক মূলক আলোচনা সভা, কোরআন খতম,মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মরহুমের জৈষ্ঠ্য সন্তান ও শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. নাছির উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. শাহীন আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রনাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন সিকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পূর্ব মনপুরা সপ্রাবি‘র সভাপতি ও সমাজ সেবক বজলুল গনি মজুমদার রাসেল, শ্রীরাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. তাজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি দেওয়ান ওয়াহিদুর রহমান,সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু,ইউপি সদস্য বশির উদ্দিন প্রধান ও শিক্ষিকা মায়মুনা
আক্তার। পরে মরহুমের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আলম মজুমদার। এর আগে অনুষ্ঠানের শুরুতে মরহুম আলহাজ¦ এমএ রশিদ প্রধানের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব