রান্নাঘরের গ্যাসের আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৯, ২০২২ | ৪:৪৭
Link Copied Successfully!

রাঙামাটিতে রান্না ঘরে গ্যাসের আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার বিকালে শহরের তবলছড়ির খানবাড়িসংলগ্ন ওমদা মিয়া হিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তেই লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই ২০ বসতঘর পুড়ে যায়।

এলাকাটির রাস্তাটি গলির মতো হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ।

তিনি জানান, তাৎক্ষণিক পুরোপুরি নিরূপণ সম্ভব না হলেও আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় দেড় কোটি টাকার হতে পারে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

রাঙামাটি পৌর ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবী জানান, ওই এলাকার জয়নালের রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে প্রকৃত ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও সেখানে ২০ পরিবারের বসবাস রয়েছে বলে জানান তিনি।

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা