চাঁদপুরের এক লাক্ষ ৪৫ হাজার নিম্ন আয়ের পরিবার পাবে স্বল্পমূল্যের টিসিবি পণ্য

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২২ | ৩:১৩
Link Copied Successfully!

পবিত্র রমজানকে ঘিরে চাঁদপুরে ১লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামেলী কার্ডধারী পাচ্ছেন স্বল্পমূল্যের টিসিবির পণ্য।ইতিমধ্যে টিসিবি পণ্যসামগ্রী জেলা প্রশাসনের খাদ্য গুদামে সংরক্ষণ ও প্যাকেটজাতকরণের কাজ শুরু হয়েছে। যা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক তদারকি করছেন।

১৯ মার্চ শনিবার সকালে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয় বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দীন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে, দেশের নিম্ন আয়ের মানুষদের তিনি স্বল্পমূল্যে
টিসিবির পণ্য দেয়ার ব্যবস্থা করবেন। তিনি সেই কথা রেছেখেন। এই উদ্যোগটি প্রধানমন্ত্রীর মহতি উদ্যোগ। তিনি সারা দেশে একযোগে ১কোটি নিম্ন আয়ের মানুষের জন্য রমজানকে ঘিরে এই সেবা চালু করেছেন। চাঁদপুরেও এই উদ্যোগ সুন্দরভাবে বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

প্রাপ্ত তথ্যে জানা যায়, চাঁদপুর পৌরসভাসহ জেলার মোট ৭ পৌরসভার ২৩ হাজার ৪’শ ৪৬জন এবং ৮ উপজেলার ১ লক্ষ ২১ হাজার ৭’শ ১ জনকে দেয়া হবে এই টিসিবি পণ্য। পণ্যের মধ্যে রমজানের প্রথম পর্যায়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ লিটার সয়াবিন তেল এবং রমজানের শেষের দিকে ২ কেজি ডাল, ২কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা নিতে পারবেন উপকারভোগীগণ।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা