হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৯, ২০২২ | ১:০৫
Link Copied Successfully!

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাঁশেরহাট এলাকার একটি ছাত্রাবাস থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম মিজানুর রহমান ওরফে পলাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন, তাঁর বাড়ি গাজীপুরে।

ছাত্রাবাসের মালিক রেজাউল ইসলাম বলেন, ‘পাঁচতলা ছাত্রবাসের দ্বিতীয় তলায় থাকতেন মিজানুর। দিবাগত রাত ১২টার দিকে এক মেয়ে আমাকে ফোনে বলেন, আপনার মেসে পলাশ নামের একজন থাকে। ওর বাসা থেকে ফোন দিচ্ছে কিন্তু ফোন ধরছে না। একটু দেখেন তো, ঘটনা কী। তার কিছুক্ষণ পর মেসের অন্য এক ছাত্র জানান, পলাশ গলায় ফাঁস দিয়েছে। তড়িঘড়ি করে মেসে আসি। দরজা ভেতর থেকে লাগানো ছিল। পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখি ঘটনা সত্য। এরপর পুলিশকে ফোন দিলে রাত দেড়টার দিকে এসে তারা লাশ থানায় নিয়ে যায়।’

ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই গাজীপুর থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দেন মিজানুরের বাবা আবদুস সাত্তার। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গাজীপুরে সমরাস্ত্র কারখানায় কাজ করেন তিনি। এক ছেলে ও দুই মেয়ে নিয়ে তাঁর সংসার। গত রোববার বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যান মিজানুর। গতকাল রাত ৯টার দিকে ফোন করে তিনি ছেলের খোঁজখবর নিয়েছেন। রাত সাড়ে ১২টার সময় জানতে পারেন, তাঁর ছেলে আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে শিক্ষার্থীর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে পুলিশকে ফোন করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো বিষয়ে প্রচণ্ড অভিমান করে এই ঘটনা ঘটাতে পারেন মিজানুর।

সূত্র:প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা