চাঁদপুরে জেলি মিশ্রিত ১ হাজার ৪৪ কেজি চিংড়িসহ আটক ২

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৬, ২০২২ | ৮:৩০
Link Copied Successfully!

চাঁদপুর হরিনা ফেরিঘাটে নৌ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে হাইস গাড়ি বোঝাই বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছ আটক হয়েছে। এক হাজার ৪৪ কেজি চিংড়ি মাছসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

১৬ মার্চ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হরিনা ঘাট নৌ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টমেট্রো চ ১১-৫০৬২ হাইস গাড়ি আটক করে।
হাইস গাড়ি তল্লাশি করে একে একে ২৮টি ককশিট বোঝাই জেলি মিশ্রিত ১হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করে।

জানা গেছে,খুলনা বাগেরহাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ চাঁদপুর হরিনা ঘাট হয়ে বিভিন্ন জেলায় পাচার করে কিছু অসাধু ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

জেলি মিশ্রিত চিংড়ি মাছ খেলে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হরিনাঘাট এ অভিযান চালিয়ে হাইস গাড়ি বোঝাই ১হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। এ সময় গাড়ি চালক ও হেলপার সহ ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনা ২ জনকে আসামি করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালের ৫৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জেলি মিশ্রিত মাছ ধরতে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা