পদ্মা পার হওয়ার অপেক্ষায় শত শত ট্রাক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৬, ২০২২ | ১২:৩৪
Link Copied Successfully!

নাব্যতা সংকট ও ঘাট সমস্যার কারণে পদ্মা নদী পারের অপেক্ষায় ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে।

বুধবার সরেজমিনে দৌলতদিয়াঘাট ও রাজবাড়ী গোয়ালন্দ মোড় ঘুরে এসব আটকে থাকা ট্রাকের চিত্র দেখা যায়।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীমুখী আলাদীপুর ব্রিজ এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এসব ট্রাকের সারিকে আটকে থাকতে দেখা যায়। খোলা আকাশের নিচেই কাটছে তাদের নির্ঘুম রাত।

বিজ্ঞাপন

২৪ ঘণ্টা অপেক্ষা করেও ট্রাকচালকরা দেখা পাচ্ছেন না ফেরির। ফলে মানবেতর জীবনযাপন করছেন এ সব যানবাহনের চালক ও সহকারীরা।

অন্যদিকে, দৌলতদিয়াঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক নদী পারের জন্য অপেক্ষায় থাকলেও চাপ নেই যাত্রীবাহী দূরপাল্লার পরিবহণ ও ব্যক্তিগত ছোট গাড়ির। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি নদী পার করার কারণে ঘাটে ভোগান্তি পোহাতে হচ্ছেনা যাত্রীদের। ঘাট এলাকায় এসে কিছু সময় পরই ফেরিতে উঠে যাচ্ছে পরিবহণ ও ছোটগাড়িগুলো।

পাথরঘাটা বরগুনা থেকে ছেড়ে আসা ট্রাকচালক ইয়াছিন সেখ বলেন, মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় এসে আটকে আছি এখনো নদী পারের জন্য ফাঁকা সড়কে অবস্থান করছি। কারণ এ সড়কটি পুরোই ফাঁকা। নেই কোনো খাবার হোটেল। এখানে টয়লেটের ব্যবস্থাও নেই বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা