
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পায়েলকে হাজীগঞ্জ ছাত্রলীগের বরণ (ভিডিও)


চাঁদপুর জেলা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি কাজী সাইফুল ইসলাম পায়েল কে ফুলের মালা দিয়ে বরণ করলো ছাত্রলীগের নেতাকর্মীরা। ওইসময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান তুলে উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী সাইফুল ইসলাম পায়েল পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ছাত্রলীগকে আরো বেগবান করতে দোয়া ও পরামর্শ চান পায়েল। একই দিনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার সৌজন্যে সাক্ষাৎ করেন ছাত্রলীগের এই নেতা।
কাজী সাইফুল ইসলাম পায়েল বলেন, “ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি” এই আদর্শিক স্লোগানকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে ছাত্রলীগ সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রলীগকে উজ্জীবিত করতে সার্বক্ষনিক কাজ করবে বলে জানান তিনি।
ওইসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল চৌধুরী, পৌর ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান সম্রাট, পৌর ছাত্রলীগ কাজী আসিফ, সফিউল আলম পাভেল, টনি সাহা, উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাজু, কাজী সাকিব, কাজী আলম, কাজী আবদুল্লাহ্ প্রমুখ।



























