দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করলে সরকার পতনের আন্দোলনে কর্মসূচি দেয়ার হুশিয়ারি দিলেন চরমোনাই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১০, ২০২২ | ৯:৪৫
Link Copied Successfully!

চাঁদপুর জেলা ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, দেশের মানুষ এমন উন্নয়ন চায় না, যে উন্নয়নের কারনে মানুষকে না খেয়ে মরতে হবে। সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে, তাহলে সরকার পতনে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোন ভাবেই মদের বৈধতা দেওয়া যাবে না। বঙ্গবন্ধু ৭২ সালে মদ নিষিদ্ধ করেছেন। যে বঙ্গবন্ধু মদ কে নিষিদ্ধ করেছে সে আলীগ সরকার মদের অনুমোদন দিবে তা মেনে নেওয়া যায় না। মদের আইন পাশ করতে দেওয়া হবে না। যদি সরকার মদের বৈধতা দেয়ার চেষ্টা করে, তাহলে ইসলামী আন্দোলন তা প্রতিহত করবে।

বিজ্ঞাপন

জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ হাসিবুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন, সহ সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন রাসেদ সানি, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারন সম্পাদক এইচ এস নিজাম উদ্দিন, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহা.সেলিম হোসাইন, সহসভাপতি একে মোখতার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাও. মনিরুজ্জামান।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা