
কচুয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়ায় তরল মদ, ৪৩ পিচ ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার ও এএসআই মফিজুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আলীয়ারা বাজার এলাকা থেকে তল্লাসি চালিয়ে তরল মদ,ইয়াবা ও গাজাসহ তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন একই উপজেলার আলীয়ারা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ী ইকবালের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।






























