নদীর তীরে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১০, ২০২২ | ১১:২০
Link Copied Successfully!

চাঁদপুর শহরতলির গাছতলা এলাকায় সরকারি খাস জমিতে অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ মার্চ বুধবার দুপুরে চাঁদপুর-রায়পুর সড়কের নিজ গাছ তলা এলাকায় মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ লিটন পাঠানকে এই অর্থ দন্ড প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী।

জানাযায়, চাঁদপুর শহরতলীর নিজ গাছতলা এলাকার চাঁদপুর-রায়পুর ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ লিটন পাঠান দীর্ঘ কয়েক বছর ধরে ডাকাতিয়া নদীর তীরবর্তী স্থানে সরকারি খাস জমি কোন প্রকার লিজ না নিয়ে অবৈধভাবে ভোগ দখল করে আসছেন। বুধবার সকালে তিনি সরকারিভাবে কোনো প্রকার অনুমোদন না নিয়ে অবৈধভাবে নদীর তীরবর্তী স্থানের সরকারি খাস জমি (ফসলী জমিতে) ভেকু লাগিয়ে মাটি কাটা শুরু করেন।

লিটন পাঠানের এমন সরকারি খাস জমিতে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলার চৌধুরী সহ বেশ কয়েকজন সহকারি কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়টি নিশ্চিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে নদীর তীরবর্তী এলাকার খাস জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে লিটন পাঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে ওইস্থানে অবৈধভাবে দখল করে রাখা সরকারি খাস জমি এক দিনের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, গাছতলা ব্রীজের নিকট ডাকাতিয়া নদীর তীরবর্তী স্থানে সরকারি খাস জমিতে লিটন পাঠান নামে এক ব্যক্তি ভেকু দিয়ে মাটি কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কোন প্রকার লিজ না নিয়েই তিনি সম্পূর্ণ অবৈধ ভাবে নদী তীরবর্তী স্থানে মাটি কাটার দায়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে একদিনের মধ্যে তার অবৈধ দখল ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা