মতলবের আওয়ামীলীগ নেতা আনিসুজ্জামান চৌধুরী আর বেঁচে নেই

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ৯, ২০২০ | ৯:২৮
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮ জুলাই দিবাগত রাত পোনে ২ দুইটায় ঢাকা নেয়ার পথে ইন্তেকাল করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে,আনিসুজ্জামান চৌধুরী করোনা আক্রান্ত হয়ে গত ২৯ জুন মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীনে ছিলেন।আবাসিক মেডিকেল অফিসার ডাঃরাজীব কিশোর বনিক বলেন,আনিসুজ্জামান চৌধুরীর নমুনা পূনরায় পাঠানোর পর গত মঙ্গলবার টিপোর্ট আসে নেগেটিভ। করোনা ছাড়াও তাঁর শরীরে অন্যান্য রোগ ছিল।বুধবার রাতে হঠাৎ করে তার অবস্থা বেগতিক দেখে ঢাকা নেয়ার পরামর্শ দেয়া হয়।রাতেই এ্যাম্বুল্যান্সে করে ঢাকা রওয়ানা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন,মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্বীয়- স্বজন, গুনীগ্রাহী রেখে গেছেন।তার গ্রামের বাড়ী উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা চৌধুরী বাড়ী।বর্তমান বাড়ী মতলব পৌরসভার কলাদী এলাকায়। আনিসুজ্জামান বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য এবং মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন,তিনি যেহেতু করোনা হওয়ায় তাকে স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে দাফনের কাজ সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা