কচুয়ায় বিধবার ধানের চারা কেটে ফেলার অভিযোগ

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ মার্চ ৩, ২০২২ | ৭:২৯
Link Copied Successfully!

কচুয়ায় রেশমা বেগম নামের এক বিধবা নারীর রোপনকৃত ফসলি জমিতে ধানের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার সেঙ্গুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিধবা নারী রেশমা বেগম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার একই গ্রামের অলিউল্যাহসহ ৭জনকে আসামী করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেন। কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিশর্দন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩০নং মৌজা সেঙ্গুয়া মৌজার ১৬৯৫ খতিয়ানে ২৮০৩ দাগে রেশমা বেগমের শশুর সোলেমান ও শাশুড়ি আমেনা বেগম ১৫ শতক জমির মালিক হন। তন্মধ্যে ১২ শতক জমি একই গ্রামে অলিউল্যাহর কাছে বিক্রি করেন। কিন্তু বাকী ৩শতাংশ ফসলি জমিসহ পুরো জমি দখলের চেষ্টা করেন।

এ নিয়ে রেশমা বেগমের সাথে একই গ্রামের অলিউল্যাহ,কাউছার গংদের সাথে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জেরে ফসলি জমিতে রোপনকৃত ধানের চারা কেটে নিতে পারেন বলে অভিযোগে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

ভূক্তভোগী বিধবা রেশমা বেগম বলেন, জোরপূর্বক ভাবে অলিউল্যাহ গংরা আমাদের জমি দখল করার চেষ্টা করছে। ইউপি সদস্য গাজী রফিকুল ইসলাম,স্থানীয় অধিবাসী হাজী আলী হোসেন ও মোল্লা খালেক তাদের দৃষ্টান্তুশূলক শাস্তির দাবি জানান।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ফসলি জমিতে রোপনকৃত চারা কেটে ফেলার অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব