দৈনিক সময়ের আলোর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Default User
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ মার্চ ২, ২০২২ | ৩:৩০
Link Copied Successfully!

চাঁদপুরে দৈনিক সময়ের আলোর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ মার্চ বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও কেককাটার মধ্যদিয়ে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সময়ের আলো’র তিন বছরের সফলতার অগ্রযাত্রা তুলে ধরে বক্তব্য রাখেন পত্রিকার চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চ্যানেল এস এর চাঁদপুর প্রতিনিধি বিল্পব সরকার, সময়ের আলো কচুয়া উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, বাংলাদেশের আলোর চাঁদপুর প্রতিনিধি সাইদ হোসেন অপুসহ অন্যান্য সাংবাদিকৃবন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক সময়ের আলো পত্রিকাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য এবং তথ্যবহুল পরিচ্ছন্ন সংবাদ পরিবেশন করছে। সময়ের আলোর মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অনুন্ধানি সংবাদ প্রকাশের ক্ষেত্রে সময়ের আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পাঠকের মনে খুব অল্প সময়ে যায়গা করে নিয়েছে সময়ের আলো। আমরা আশা করবো দৈনিক সময়ের আলো আগামী দিনেও দেশের সকল সমস্যা ও অসঙ্গতির পাশাপাশি সম্ভাবনা এবং সাফল্যের খবর তুলে ধরবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা