চাঁদপুর মেরিন একাডেমিতে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ | ১২:২৩
Link Copied Successfully!

চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের উপর ৩দফায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

২৭ ফেব্রুয়ারী সোমবার সকালে একাডেমির শতাধিক শিক্ষার্থী ফেস্টুন নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গনে এই প্রতিবাদ করে। এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আটকের দাবি জানান এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রশিদ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

চাঁদপুর মেরিন একাডেমির ফাইনাল বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম জানান গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার একাডেমি শিক্ষার্থীরা পাশে নদীর পাড়ে মাঠে খেলতে যায়। সেখানে তাদের সাথে স্থানীয় সোহান নামে স্থানীয় এক যুবকের সাথে বাকবিতন্ডা ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সোহানের নেতৃত্বে স্থানীয় অজ্ঞাত যুবকরা শিক্ষার্থীদের দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরের দিন সকালে সোহানের পরিবারের কাছে অভিযোগ করে।

শিক্ষার্থীরা জানান, অভিভাবকরা বিচার না করে উল্টো স্থানীয় ১৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলরের নেতৃত্বে ২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে এবং রাতে তিন দফায় হামলা করেন। তিন দফার হামলায় মেরিন একাডেমির সাইফুল ইসলাম,মো. রুহুল আমিন খান রণি, কাউসার ইসলাম, আছলাম শেখ, ফারহান আহমেদ, দ্বিতীয় দিনে কায়েস মাহমুদ, জনি, স্টাফ কিবরিয়িসহ ১০/১২ জন আহত হয়। তাদের হামলার নির্মমতা প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজে ধারণ করা রয়েছর। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থীদের দাবি আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামীদেরকে আটক করতে হবে। না হয় তারা আরো বড় আন্দোলন কর্মসূচি নিতে বাধ্য হবেন। পাশাপাশি এ বিষয়ে শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মেরিন একাডেমির সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এই ঘটনায় বর্তমানে চাঁদপুর মেরিন একাডেমিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে চাঁদপুর মডেল থানা পুলিশ সেখানে অবস্থান করতে দেখা গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা