
কচুয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৫তম বার্ষিক সভা
Link Copied Successfully!

কচুয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৫তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কচুয়া ইউসিসিএ লি: এর প্রশিক্ষন হলরুমে আয়োজিত বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম। সভার শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা জাবের মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় এসময় উপজেলা সমবায় কর্মকর্তা আবু শামীম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি রাকিবুল হাসান,বিআরডিবির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান,সহ-সভাপতি আশরাফ মুন্সি,পরিচালক সদস্য ইদ্রিস পাটওয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।






























