
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ওই সময় ভাষা শহিদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মাকসুদুর রহমানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত ও ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


একুশে ফেব্রুয়ারি বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় এক শোকের দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে আত্ম্যেৎসর্গের নজির সৃষ্টি করে বাংলাদেশের মানুষ। বাঙালিদের আত্মত্যাগ স্মরণে একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদার অভিষিক্ত। এ গৌরব বাঙালির, বাংলাদেশের।
সেই ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
অনষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিক, কর্মচারী ও শিক্ষার্থীরা।


























