সিলিন্ডার বিস্ফোরণ থেকে ঘরে আগুনে তিন ভাইবোনের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২২ | ১০:২৪
Link Copied Successfully!

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আল মামুন ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তিনজন হলো সাদিয়া (৮), নাদিয়া (৫) ও রায়হান (৩)। তাদের বাবার নাম মো. স্বপন মিয়া। তিনি পরিবার নিয়ে সিডস্টোর বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে স্বপন মিয়া বাসার পাশের একটি টিনশেডের বাসায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে স্বপনের ঘরসহ আরও কয়েকটি ঘর পুড়ে যায়। ঘরে আগুন লাগার সময় স্বপন ও তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। তাঁদের তিন সন্তান ঘরে ঘুমিয়ে ছিল। সে অবস্থাতেই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।

এদিকে সিলিন্ডার বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা