চাঁদপুরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ | ৬:৪১
Link Copied Successfully!

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়োছে। এ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শহরের রসুইঘর পার্টি সেন্টারে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিউল প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সালমান ফারসি, সদস্য সচিব নিয়াজ মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক ওমর সালমান, জেলা ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক জিএম মানিক, হাইমচর উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রেদওয়ানুর রহমান, ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক খলিলুর রহমান, মতলব উপজেলার সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আদায়ের জন্যেই ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়েছিলো। নানান চড়াউৎরাই পেড়িয়ে বর্তমানে এই সংগঠনটি গণমানুষের অধিকার আদায়ের স্বপ্ন হিসেবে প্রতিষ্ঠালাভ করেছে। এই সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম গণমানুষের কল্যাণে কাজ করছে এবং তা অব্যাহত থাকবে। আমরা চাই মানুষের ভোট ও ভাটের অধিকার। জীনের নিরাপত্তার অধিকার। যে অধিকারের জন্যে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে মহান স্বাধীনতা এনে দিয়েছিলো।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং গনতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। আগামীর বাংলাদেশকে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এসময় চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা