
প্রাথমিক বাদ রেখেই নতুন শিক্ষাক্রমের পাঠদান
Link Copied Successfully!

শেষ পর্যন্ত প্রাথমিক স্তর বাদ রেখেই নতুন শিক্ষাক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) কার্যক্রম শুরু হচ্ছে।
সবকিছু ঠিকঠাক থাকলে ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির নতুন পাঠ্যবই ৬২টি স্কুল ও মাদ্রাসায় পড়ানো শুরু হবে।
এর ফলে ভেঙে যাবে ৬০ বছরের প্রচলিত শিক্ষাপদ্ধতি। এর স্থলে আসবে অভিজ্ঞতাভিত্তিক শিখন ও মূল্যায়ন (পরীক্ষা) প্রক্রিয়া। সবমিলে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের লেখাপড়া।


পরিকল্পনা অনুযায়ী, এবার প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে উল্লিখিত পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ হওয়ার কথা ছিল। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অসহযোগিতায় প্রথম শ্রেণি পিছিয়ে আছে।
সূত্র: যুগান্তর
E/N




























