ঢাকা পোষ্ট অল্প সম‌য়ে পেলো পাঠকপ্রিয়তা: শিক্ষামন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২ | ৭:৪২
Link Copied Successfully!

দেশের শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় তিনি বলেন, গণমাধ‌্যমের সাথে আমার গভীর ও নিবিড় সম্পর্ক। ঢাকা পোষ্ট খু্ব অল্প সম‌য়ের ম‌ধ্যে পাঠক প্রিয়তা অর্জন ক‌রে‌ ব‌্যাপক সারা ফে‌লে‌ছে। গণমাধ‌্যমের নির‌পেক্ষতার কথা য‌দি বলি, তাহ‌লে ঢাকা পোস্ট অনেক এগিয়ে। কিছু কিছু প্রশ্নে নি‌রে‌পেক্ষাতা রাখা ক‌ঠিন বি‌শেষ ক‌রে অ‌ধিকা‌রের প্রশ্নে। সাদা‌কে সাদা ও কা‌লকে যেন কাল বল‌তে পা‌রে, সে‌ বিষয়ে গণমাধ‌্যমগু‌লো‌কে বি‌শেষ দৃ‌ষ্টি দি‌তে হ‌বে।

শিক্ষামন্ত্রী আরও ব‌লেন, বাংলা‌দেশের সা‌থে সা‌থে চাঁদপুরও এ‌গি‌য়ে যা‌চ্ছে। দেশেন উন্নয়নকে তুলে ধরতে গণমাধ্যম বেশ ভূমিকা রাখছে। দেশের উন্নয়নের সাথে চাঁদপু‌রের উন্নয়ন ধারাবা‌হিকতা অব‌্যাহত থাক‌বে।

বিজ্ঞাপন

চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি গিয়াস উ‌দ্দিন মিল‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফের‌দৌ‌সের প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, চাঁদপুর প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি কাজ‌ী শাহাদাত, সা‌বেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কা‌দের পলাশ।

অনুষ্ঠনের শুরুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানায় ঢাকা পোস্টের প্রতিনিধি শরীফুল ইসলামসহ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাকালীন সময়ে সমাজসেবায় অবদান রাখার জন্য চাঁদপুরের সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূতকে সস্মাননা ক্রেস্ট তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন, জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, এএইচএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একে আজাদ, ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ সহ চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা