
ছাত্রদের কাছে মিললো ২৪ হাজার ইয়াবা, গ্রেফতার নয়

পাকস্থলীতে করে ২৩ হাজার ৯৯০ পিস ইয়াবা পরিবহনের সময় ৯জন শিক্ষার্থীকে গ্রেফতার উদ্ধার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার কোতয়ালী থানাধীন আমতলী বিশ্বরোডে একটি বাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ৯ শিক্ষার্থীর শরীর এক্সরে করলে তাদের প্রত্যেকের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে বিশেষ পদ্ধতিতে এই নয় শিক্ষার্থীর পেটের ভিতর থেকে ২৩ হাজার ৯৯০ পিস অক্ষত ইয়াবা ও ৪০০ পিস ভাঙ্গা ইয়াবা বের করা হয়।
গ্রেফতারকৃত শিক্ষার্থীরা হলো কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরপাড়াতলা গ্রামের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ তোফায়েল আহমেদ (১৯), ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার গ্রামের এইচএসসি পরীক্ষার্থী মোঃ মিনহাজুল ইসলাম রিফাত (২২), পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানার পশুরবুনিয়া গ্রামের এসএসসি উমুক্ত শাখার মোঃ সোহেল (২১), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পিজাহাতি গ্রামের ডিগ্রী পরীক্ষার্থী মোঃ মিতুল হাসান মাহফুজ (২২), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরপাড়াতলা গ্রামের সদ্য এইচএসসি পাশ মোঃ আশিকুল ইসলাম (১৯), গাজীপুর জেলার জয়দেবপুর থানার আমবাগ (কোনাবাড়ী) গ্রামের এইচএসসি পরীক্ষার্থী মোঃ সিয়াম ইসলাম(১৯), ময়মনসিংহ জেলার পাগলা থানার বাকশি (পাঠানবাড়ী) গ্রামের ডিগ্রী পরীক্ষার্থী মোঃ রিশাত পাঠান (২২), ময়মনসিংহ জেলার পাগলা থানার নয়াবাড়ী গ্রামের ডিগ্রী পরীক্ষার্থী মোঃ গোলাপ (২২), ময়মনসিংহ জেলার পাগলা থানার বাগশি
গ্রামের এইচএসসি পরীক্ষার্থী মোঃ সেলিম (২২)।


এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।




























