চাঁদপুরে প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২২ | ৮:৫৫
Link Copied Successfully!

প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে সারাদেশে ন্যায় চাঁদপুরে মানববন্ধন করেছে প্যানেল প্রত্যাশীরা শিক্ষকরা। শুক্রবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধনে জেলার নিবন্ধনধারী শিক্ষকরা অংশ গ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক শামসুদ্দিন, যুগ্ন-আহবায়ক আশিক দেবনাথ, বিভাগীয় সম্পাদক শফিকুল ইসলাম, বিভাগীয়সহ অর্থ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মুজিব শতবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করতে হলে প্যানেল নিয়োগ ছাড়া বিকল্প নেই। কেননা এনটিআরসিএ এখন পর্যন্ত তিনটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষাধিক শিক্ষক নিয়োগের কথা বলেছে। তবে এর মধ্যে অধিকাংশই ইনডেক্সধারী। এর ফলে শিক্ষক সংকট লেগেই থাকছে। প্রতিবার যখন গণবিজ্ঞপ্তি হয় তখন এটি বদলি বিজ্ঞপ্তি হিসেবেই গণনা করেন নিবন্ধনধারীরা। এর ফলে একদিকে যেমন শিক্ষক সংকট তৈরি হচ্ছে অন্যদিকে নিবন্ধনধারীরা হতাশায় ভুগছেন।

বিজ্ঞাপন

তারা আরো বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে। তবে এর মধ্যে মাত্র ১৪ হাজার প্রার্থী প্রকৃত পক্ষে নিয়োগ পেয়েছেন। আর বাকিরা সবাই ইনডেক্সধারী। তারা এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানে বদলির আবেদন করেছেন। সবগুলো পদ যদি ইনডেক্সধারীদের বিপরীতে পূরণ হয় তাহলে নতুন বা এখনো যারা নিয়োগ সুপারিশ পায়নি তারা কখনোই চাকরি পাবে না।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়নে যৌক্তিকতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিক শিক্ষা। দেশের অনেক বিদ্যালয়ে বর্তমানে দুই-একজন করে শিক্ষক দিয়ে কোনো মতে শিক্ষাকার্যক্রম চলছে। তাই দ্রুত প্যানেল নিয়োগ দিলে শিশুদের মৌলিক অধিকার রক্ষা হবে।

এছাড়াও সম্প্রতি সংকট বিবেচনা করে ভাইভা ছাড়াই মিডওয়াইফ নিয়োগ, নার্স, বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে প্রাথমিকে কেন নয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদ ও কোটা পূরণ না করেই নিয়োগ কার্যক্রম শেষ করে হাজার হাজার মামলায় দিশেহারা কর্তৃপক্ষ। প্যানেলের পক্ষে ১৮৩ জন সংসদ সদস্য মত প্রদান করে লিখিত ডকুমেন্ট ডিও লেটার প্রদান করেছেন। তাই এখন প্যানেলের মাধ্যমে নিয়োগ সময়ের দাবি। এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা