বালিয়ায় আওয়ামীলীগ নেতা জিএম ইকবাল হোসেন স্বপনের চেহলাম অনুষ্ঠিত

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২২ | ৮:২২
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, বালিয়া ইউনিয়নের কৃর্তী সন্তান, বিশিষ্ট সমাজসেবক লায়ন জিএম ইকবাল হোসেন স্বপনের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা উত্তর বালিয়া দিঘীরপাড় গাজী বাড়িতে এই চেহলাম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মরহুমের পরিবারের আয়োজনে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বালিয়া দিঘির পাড় জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। চেহলাম অনুষ্ঠানে গ্রামের সাধারণ মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের আত্মীয়-স্বজন ছাড়াও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজন অংশগ্রহণ করেন।

চেহলাম অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র পরিচালক মোঃ মাইনুল ইসলাম কিশোর, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল্যা পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিজি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম মিয়াজী,
বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তালুকদার, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী,
আমেরিকা প্রবাসী জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. মোফাজ্জল হোসাইন রিয়াদ, আওয়ামী লীগ নেতা কামাল হাওলদার, যুবলীগ নেতা সোহাগ গাজী প্রমুখ।

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে পরিবারের পক্ষ থেকে স্বাগত জানান মরহুমের ছোটভাই যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান নিউইয়র্ক স্ট্রেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিলন। এসময় মরহুমের বড় ভাই ইসমাইল হোসেন তপন মেম্বার, ছোটভাই জিএম খায়রুল হাবিব, নজরুল ইসলাম লিটন, ভগ্নিপতি মুনসুর আহমেদসহ অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর, ২০২১ জিএম ইকবাল হোসেন স্বপন (৫৭) বাংলাদেশ স্পেশালজইড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা