করোনাকে যেনো ভুলে গেছে মানুষ !

Default User
মজিবুর রহমান
আপডেটঃ জুলাই ৫, ২০২০ | ৫:৫৪
Link Copied Successfully!

চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি। এটি এমন একটি ভাইরাস যা এক জনের শরীর থেকে অন্য জনের শরীরে প্রবেশ করে। আর এভাবেই ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে করোনভাইরাস। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশে ভাইরাসটি রোধ করার লক্ষ্য লকডাউন ঘোষণা করে। তারপরেও রোধ যোনো কোনোভাবে করা যাচ্ছে না করোনভাইরাস। সারা বিশ্বে আক্রান্ত ১কোটিরও বেশি।

করোনাভাইরাস সংক্রমণে সারাবিশ্বে এ নিয়ে মৃত্যু হয়েছে প্রায় পাঁচ লাখ। স্থবির হয়ে পড়ে মানুষের জনজীবন। গোটা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। বিভিন্ন দেশে চলছে করোনার ভ্যাকষিন তৈরির চেষ্টা। পিছিয়ে নেই বাংলাদেশও। সাধারণ জনমণে নেই কোন সচেতনতা। প্রতিদিনই বেড়েই চলেছে করোনা ভাইরাসটির সংক্রমণ।

এর মধ্যেও নানান কাজে বাইরে বের হওয়া মানুষজন যথাযথ শারীরিক দূরত্ব মানছেন না। উল্টো সাবধানতা উপেক্ষা করে প্রতিদিনই বাইরে মানুষের সমাগম বাড়ছে।

বিজ্ঞাপন

রোববার ৫জুলাই হাজীগঞ্জ বাজারে এমনই চিত্র চোখে পড়ে।

সামাজিক দুরত্ব না মানার বিষয়ে বাজারে আসা ব্যাক্তিদের কাছে জানতে চাইলে বলেন, আমরা সাধারণ মানুষ আমাদের মাঝে করোনা নেই। কতদিন আর ঘরবন্দি হয়ে থাকবো এক সময় বাইরে বের হতেই হবে। আর দেখেন আমার মতো আরও অনেকে তো প্রতিদিন বাজারে আসে তাহলে কি তারা করোনা ভাইরাস নিয়ে বাড়ি ফিরছেন। এভাবেই নানান অজুহাত দেখিয়ে এই সাধারণ মানুষগুলো বাজারমুখী হচ্ছে। প্রতিদিনই মানুষের সমাগম বাড়তে দেখা যায় হাজীগঞ্জে বাজারে। সাধারণ মানুষগুলো যেনো মানতে চাইছে না তাদের পরিবারের সদস্যদের মধ্যেও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। হাজীগঞ্জের শপিংমল ও দোকানে আসা ক্রেতারা শারীরিক দূরত্ব বজায় রাখছেনা। তাছাড়াও সাধারণ মানুষ এখনো শারীরিক দূরত্ব মানতে চাইছেন না। পাশাপাশি বেড়েই চলছে যাত্রীবাহী যানবাহনগুলো। কতোটা নিয়ম মেনে যাত্রীরা যাতায়াত করছে সেটা যোনো এখন আর দেখার কেউ নেই।

হাজীগঞ্জ উপজেলায় ১৮ জন করোনা পজিটিভ হয়ে মারা যান। আর জ্বর সর্দিতে ৬২ জন মারা যান। এদের মধ্যে ১৭ জন নেগেটিভ হয়। নমুনা সংগ্রহ করা হয়নি ১৩ জনের। উপসর্গ ছিলো না ৭ জনের। ফলাফল অপেক্ষমান ৫ জনের ও চাঁদপুর সদর হাসপাতালে ৩ জন নমুনা প্রদান করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা