৪০ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া বিসিবির

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ | ১২:৫২
Link Copied Successfully!

৯০০ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) যাদের, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোর নিচে অন্ধকার! বিসিবির বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে প্রায় ৪০ লাখ (৩৯ লাখ ১৮ হাজার ২৬৭) টাকা! ১৫ দিনের মধ্যে বিল পরিশোধের তাগিদ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবিকে চিঠি দিয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি বিসিবি।

এবার এর সুরাহা চায় এনএসসি। এদিকে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে হকি ফেডারেশনের। তাদের কাছে ৬৬ লাখেরও বেশি টাকা পাবে ডেসকো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাকি রয়েছে ২৮ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল।

সব ক্রীড়া ফেডারেশনেরই মোটা অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তবে দেশের সবচেয়ে ধনী দুই ফেডারেশন ক্রিকেট ও ফুটবলের বকেয়া বিলের পরিমাণ অনেক বেশি। ক্রীড়া ফেডারেশনগুলোকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দিয়ে লেখা চিঠি প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব পরিমল সিংহ যুগান্তরকে বলেন, ‘পরিচালকদের নিয়ে আমাদের প্রতিমাসে একটি সভা হয়ে থাকে। এবারের সভায় ক্রীড়া ফেডারেশনগুলোর বিদ্যুৎ বিল আদায় করার বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সেই হিসাবেই সব ফেডারেশনকে চিঠি দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এনএসসির নামে বিদ্যুতের মিটার রয়েছে। সেখান থেকেই সব ক্রীড়া ফেডারেশন চলে। বিলও আমরা পরিশোধ করে যাচ্ছি। কিন্তু আদায় করতে পারছি না। বকেয়া বিল এবার তোলার চেষ্টা করছি আমরা।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা