কচুয়ার শিশু বেলালকে নারয়ানগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২২ | ৩:১৩
Link Copied Successfully!

কচুয়া উপজেলায় অপহরনের ৫দিন পর মাদ্রাসার ছাত্র শিশু বেলালকে নারয়ানগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরনকারী আলাউদ্দিন ও তার ছেলে  রিপনকে মঙ্গলবার রাতে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার লক্ষীপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের উচিতগাবা গ্রামের আবুল হোসেনের মেয়ে ডলি বেগমের ছেলে বেলাল। মা প্রবাসে থাকায় বেলাল নানার বাড়ি থেকে স্থানীয় রহিমানগর এনামিয়া লতিফিয়া আবাসিক মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করে। শুক্রবার দুপুর বেলায় শিশু বেলালকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে সোমবার তার নানা আবুল হোসেন কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন।

অপহরনকারী অপরিচিত মোবাইলের মাধ্যমে বেলালের নানার পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপনের বিষয়টি কচুয়া থানাকে অবহিত করলে থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি মাধ্যমে মঙ্গলবার রাতে কচুয়া থানার এসআই তরুন কান্তি, এএসআই রামু রায় আড়াইহাজার থানার সহযোগিতায় লক্ষীপুরা এলাকা থেকে শিশু বেলালকে উদ্ধার করে ও অপহরনের দায়ে অপহরনকারী আলাউদ্দিন ও তার ছেলে  রিপনকে গ্রেফতার  করে।

বিজ্ঞাপন

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শিশু বেলালের নিখোঁজের পর তার মুক্তিপনের টাকা যাওয়ার বিকাশ নাম্বারের সূত্র ধরে অভিযোগ পাওয়ার একদিন পর আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় ভিকটিম কে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়। বুধবার নারী ও শিশু দমন আইনে মামলা দিয়ে অপহরণকারী বেলাল ও আলাউদ্দিনকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ হয়। পপুলার বিডিনিউজ, কচুয়া, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা