চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতা হাবিবুল্লাহ খানের দাফন সম্পন্ন

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২২ | ৮:০২
Link Copied Successfully!

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসের পিতা ও চাঁদপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি  হাবিব উল্লাহ খানের নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।  মরহুমের প্রথম জানাজা ৮ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে এবং দুপুর ২টায় মরহুমের গ্রামের বাড়ি রঘুনাথপুর আদম খান বাড়িতে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের দ্বিতীয় জানাজা নামাজে ইমামতি করেন ছারছীনা দরবারের জেলা প্রতিনিধি ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। প্রথম জানাজায় ইমামতি করেন আলী রাজা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ইসমাইল হোসেন।

দুটি জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সহ-সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা মোঃ আবুল হাসেম, চাঁদপুর  টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, মাওঃ অলিউর রহমান, মরহুমের জেঠাতো ভাই মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, ছোট ভাই মোঃ আকরাম খান ঔ মরহুমের  একমাত্র ছেলে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস প্রমুখ।

বিজ্ঞাপন

জনাব আলহাজ্ব হাবিব উল্লাহ খান চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ  (মিশন রোড) উলফত কটেজে আবাসস্থল হিসেবে বসবাস করতেন। তিনি চাঁদপুর শহরের পালবাজার এলাকার হাবিব ক্লথ স্টোরের স্বত্বাধিকারী। চাঁদপুরের ঐতিহাসিক বেগম জামে মসজিদের কমিটির এক সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি ছারছীনা শরিফের হযরত পীর ছাহেব কেবলার একজন মুরিদ ছিলেন। চাঁদপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার খেদমতে মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে চাঁদপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতৃত্বে অস্ত্র ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে মরহুমের মৃত্যুর খবর শুনে চাঁদপুর ছারছীনা পীর ছাহেবের প্রতিষ্ঠিত চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসায় মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব  হাবিব উল্লাহ খান সোমবার (৭ ফেব্রুয়ারী) সোমবার রাত সোয়া দশটায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ের সহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা