মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চিঠি পাঠাচ্ছে সরকার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২২ | ১২:১৯
Link Copied Successfully!

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট গ্রুপের কার্যক্রমের প্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, চিঠিতে আমরা দেশের অবস্থা তুলে ধরেছি।

রোববার মিরপুর ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট গ্রুপের কার্যক্রমের প্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে। আমরা বিভিন্ন মিশনকেও চিঠি দিচ্ছি। আমরা একটি ব্রিফিং তৈরি করেছি, সেটা পাঠাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার ফলে কেউ কেউ জোর পেয়েছেন। এটা নিয়ে ব্যক্তি বিশেষ লেখালেখিও করছেন। তবে আমরা আমাদের অবস্থান তুলে ধরতে চাই।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত বৈঠক হয়। আমরা এটা নিয়ে প্রায়ই বৈঠক করি।

দেশের বিরুদ্ধে লবিংয়ের জন্য বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, কী ব্যবস্থা নেওয়া উচিত সেটা আপনারাই ঠিক করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা