চাঁদপুরে স্কুল থেকে হাত-পা বাঁধা প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২২ | ৬:০৯
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বিষ্ণুদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাে. রফিকুল ইসলাম (৪৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মৃত্যুরবণ করেন। এর আগে নিজ কর্মস্থল বিদ্যালয় ভবনের তৃতীয় তলা থেকে মুমূর্ষ অস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, মরহুম আব্দুল করিম পাটোয়ারী সড়কস্থ বিষ্ণুদী আজিমিয়া মডেল সপ্রাবির প্রধান শিক্ষক মাে. রফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় বুধবার সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান। এরপর দুপুরে পরিবারের পক্ষ থেকে তাঁকে একাধিক বার ফোন করা হলেও অপর প্রান্ত থেকে কোনাে সাড়া পাওয়ায় যাচ্ছিলো না।

এক পর্যায়ে পরিবারের সদস্যরা তার খোঁজে কর্মস্থল বিদ্যালয়ে ছুটে যান। সেখানে খোঁজাখুঁজির করে বিদ্যালয়ের ৩য় তলার একটি বন্ধ কক্ষ থেকে মুমূর্ষ অবস্থায় প্রধান শিক্ষক মাে. রফিকুল ইসলামকে উদ্ধার করা হয়। এসময় ঐ রুম থেকে কীটনাশক জাতীয় ৩টি খালি বােতল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এরপর স্বজনরা দ্রুত তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মাে. রফিকুল ইসলামকে ঢাকায় রেফার করেন। পথিমধ্যে তাঁর মৃত্যু হলে পুনরায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হয়। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন বলেন, যতটুকু শুনেছি তিনি বিষক্রিয়ায় মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না। তাঁর শরীরে দড়ি দিয়ে বাঁধার বা লাঠি দিয়ে আঘাত করার কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বলা যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা