চাঁদপুরে আইনজীবী ও পুলিশের পাল্টাপাল্টি মামলা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২২ | ৭:১৪
Link Copied Successfully!

চাঁদপুরে পুলিশ-আইনজীবী হাতাহাতির ঘটনার ৮দিন পর পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। ২৪ জানুয়ারি বিকেলে দুই পক্ষ থেকে চাঁদপুর আদালতে এবং চাঁদপুর মডেল থানায় পৃথক দু’টি মামলা করা হয়।

এরমধ্যে কর্তব্যরত অবস্থায় মারধর করার অভিযোগ এনে চাঁদপুর মডেল থানার এএসআই মোঃ হিমন ইসলাম চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৪০/৪০, তারিখ ২৪/০১/২০২২ইং। ধারা ১৮৯/৩৩২/ ৩৫৩/ ৩০৭/৫০৬।

অপর দিকে চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুল্লাহ হিল বাকীকে রক্তাক্ত জখম করার অভিযোগে একই দিন চাঁদপুর আদালতে পুলিশের এএসআই মো. হিমন ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য : গত ১৭ জানুয়ারি শহরের বাসস্ট্যান্ড মোড়ে ফয়সাল মার্কেটের সামনে একজন অটো চালককে থাপ্পার দেয়ার ঘটনায় অ্যাড. আব্দুল্লাহ হিল বাকী এবং পুলিশের সহকারী উপ-পরিদর্শক হিমন ইসলামের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এতে হিমন ইসলামের মাথার হেমলেটের আঘাতে অ্যাড. আব্দুল্লাহ হিল বাকী রক্তাক্ত জখম হয়।

এই ঘটনায় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ আহত আইনজীবিকে দেখতে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে যান। ঘটনাটি সুষ্ঠু তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

এদিকে এ ঘটনার পর ১৮ জানুয়ারি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক হিমন ইসলামের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন।

বিজ্ঞাপন

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, পুলিশের ডিউটিরত অবস্থায় তার কর্তব্যকাজে বাধা প্রদান এবং তাকে মারধর করার অপরাধে চাঁদপুর মডেল থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: হিমন ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এখন তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা