পিপিএম এ ভূষিত হলেন চাঁদপুর সদর সার্কেল আসিফ মহিউদ্দীন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২২ | ৯:০০
Link Copied Successfully!

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়েছেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন। অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের অত্যন্ত সম্মানজনক এ পদকে তাকে ভূষিত করা হয়।

আগামী ২৩ জানুয়ারি ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে বার্ষিক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা পদক প্রদান করা হবে বলে জানা গেছে।

জানাযায়, ইতিপূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কাউন্টার টেরোরিজম বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কাজ করার সুবাদে অপরাধ নিবারণ মূলক বিভিন্ন ধরনের কার্যক্রম; অবৈধ বিদেশী অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজ গ্রেফতার, গণধর্ষণের আসামি গ্রেফতার, মাদক উদ্ধারসহ বর্তমান সময়ে সংঘটিত বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম নিয়ে কর্মতৎপরতার দরুণ বাংলাদেশ পুলিশ কর্তৃক এরূপ তাকে এই সম্মানিত স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের এমন সম্মানজনক পদকে ভূষিত হওয়ায় তার কাজের অগ্রগতির প্রতি আরো উৎসাহ এবং দায়িত্ব বেড়ে গেছে বলে তিনি মনে করছেন। আসিফ মহিউদ্দীন বলেন, আগামীতেও আমি যেনো সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে আমার পুলিশী দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য : চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল আসিফ মহিউদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন এবং সিএমপির বিশেষায়িত বাহিনী সোয়াট ও সাইবার ক্রাইম ইউনিটের কমান্ডার হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জর্ডানে সোয়াটের উপর দুইবার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা