
ঢামেক হাসপাতালে অগ্নিকাণ্ড
Link Copied Successfully!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ১৭ মিনিট চেষ্টা করে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।
বুধবার বিকালে নতুন ভবনটির ১০ তলার ১০৯ নম্বর কেবিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বুধবার বিকাল ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।


তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেনি ফায়ার সার্ভিস।
সূত্র: যুগান্তর
E/N



























